,

জন্মদিনে মেয়ে চমকে দিলেন মাকে

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণের জন্মদিন আজ মঙ্গলবার। মহামারি করোনাভাইরাসের এই সময়ে পরিবারের সঙ্গে দিনটি পালন করছেন তিনি। নেই কোনো বিশেষ আয়োজন। তবে জন্মদিনের প্রথম প্রহরে নিপুণকে চমকে দিয়েছেন তার মেয়ে তানিশা। নিপুণের পুরোনো ছবি সম্বলিত একটি পোস্টার এবং জন্মদিনের আয়োজন করেছে সে।

নিপুণ জানান, প্রতিবারের মতো এবারও জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই তার। করোনার এই সময়ে পরিবারের সঙ্গেই ঘরে অবস্থান করছেন তিনি।

২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। বড়পর্দার পাশাপাশি অভিনয় করেছেন টিভি নাটকেও। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও সফল নিপুণ। এই অভিনেত্রীকে সামাজিক বিভিন্ন কাজে অংশ নিতে দেখা যায়। করোনা মহামারির এই সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

নিপুণ অভিনীত প্রথম ছবির নাম ‘রত্নগর্ভা মা’। যদিও ছবিটি আজও মুক্তি পায়নি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পিতার আসন’। এফ আই মানিক পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। অনবদ্য অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন নিপুণ।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর