,

পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউওইচও)। গতকাল সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস সাংবাদিকদের এ তথ্য জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘যদিও ইউরোপের অবস্থার উন্নতি হচ্ছে, তবে বিশ্বের পরিস্থিতি খারাপ হচ্ছে।’

তিনি বলেন, ‘গত ১০ দিনের ৯ দিনে বিশ্বজুড়ে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকালের শনাক্ত হওয়াদের মধ্যে ৭৫ শতাংশ পাওয়া গেছে ১০টি দেশ থেকে। এই ১০ দেশের বেশির ভাগই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।’

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে তিনি বলেছেন, বিশ্বের মহামারি পরিস্থিতি অবনতি হচ্ছে এবং মধ্য আমেরিকায় তা এখনো চূড়ায় পৌঁছায়নি।

মহামারির ছয় মাস পার হলেও এখনই কড়াকড়ি শিথিলের সময় আসেনি বলেও সতর্ক করেছেন ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। তিনি বলেন, ছয় মাসের বেশি সময় ধরে মহামারি চলছে। এখন কোনো দেশের হাত-পা গুটিয়ে থাকার সময় নয়।

যেসব দেশে পরিস্থিতি স্বাভাবিকের দিকে অথবা উন্নতির দিকে তাদের আত্মতৃপ্তিতে ভোগা যাবে না বলেও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, এসব দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আত্মতৃপ্তিতে ভোগা।

ওয়াল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বজুড়ে আজ মঙ্গলবার সাড়ে ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে রোগী ৭১ লাখ ৯৩ হাজার ৯৮৮ জন। আর মারা গেছে ৪ লাখ ৮ হাজার ৬২৮ জন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট