,

করোনার নতুন ৬ উপসর্গ

news-image

ডেস্ক রিপোর্ট : বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছেন জ্বর, কাশি ও গলাব্যথা হচ্ছে করোনাভাইরাসের প্রধান লক্ষণ। এবার করোনা সংক্রমণের নতুন ছয় উপসর্গ চিহ্নিত করল মার্কিন স্বাস্থ্য সংস্থা (সিডিসি)।আসুন জেনে নিই মার্কিন স্বাস্থ্য সংস্থার তালিকায় যুক্ত হওয়া নতুন ছয় উপসর্গের কথা।

মার্কিন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরে ভাইরাস প্রবেশের ১৪ দিনের মধ্যে দেখা দিতে পারে এসব উপসর্গ। শ্বাসকষ্টের সমস্যাকে চরম বিপদের লক্ষণ বলে জানিয়েছে সিডিসি।

পেশীর যন্ত্রণা ও মাথাব্যথার লক্ষণ নিয়ে এর আগেই করোনা সংক্রামিত রোগীর শনাক্ত হয়েছিল। এবার বুকের যন্ত্রণা হলেও তা করোনার উপসর্গ হতে পারে– এমনটিই জানাল সিডিসি।

সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার সাময়িক সমস্যা করোনা সংক্রমণের একটি লক্ষণ হতে পারে। ঘুম থেকে ওঠার অক্ষমতাও হতে পারে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা! সিডিসির সঙ্গে যুক্ত মার্কিন বিশেষজ্ঞরা এমনীটই মনে করছেন।

এই ভাইরাসে আক্রান্ত হলে মুখ ও ঠোঁট নীলচেও হয়ে যেতে পারে। সম্প্রতি মিলেছে উপসর্গহীন করোনা রোগীর সন্ধান। সব মিলিয়ে এক ভাইরাসের এত রূপ দেখে ঘুম হারাম বিশ্বের বিভিন্ন মহলের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের। তথ্যসূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর