,

যশোর-৪ আসনের এমপি রনজিত কুমার করোনায় আক্রান্ত

news-image

বেনাপোল (যশোর) প্রতিনিধি : এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়। সোমবার রাত পৌনে ১২টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তার।

করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার দিবাগত রাত ১টার দিকে এমপি রনজিতকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে আমাকে মৌখিকভাবে জানানো হয় এমপি রনজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারকে খবরটি জানিয়ে দেই আমি। এরপর রাতেই এমপি রনজিত কুমার রায়কে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলবে।

সিভিল সার্জন আবু শাহীন আরও বলেন, কয়েকদিন ধরে এমপি রনজিত কুমার রায় জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে এমপি রনজিত কুমার রায়ের করোনা পজিটিভ এসেছে। পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান করোনা পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, সোমবার রাতে এমপি রনজিত কুমার রায়ের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। বিষয়টি রাতেই তাকে এবং সিভিল সার্জনকে জানিয়ে দেয়া হয়েছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা