শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত পাবলিক প্রসিকিউটরের এমপি পাপুলকে আটক রাখার আবেদন

news-image

নিউজ ডেস্ক : কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন জানিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউটর। সোমবার কুয়েতের অনলাইন সংবাদ মাধ্যম আল রাই এ খবর দিয়েছে।

এ দিকে এমপি শহীদুল ইসলাম কুয়েত সিআইডির হাতে আটক আছেন এবং এর চেয়ে বেশি তথ্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাছে নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। তিনি জানান, সোমবার বিকেল পর্যন্ত নতুন আর কোনো তথ্য আসেনি।

আল রাই-এর প্রতিবেদনে বলা হয়েছে, মানব ও অর্থ পাচারের অভিযোগে শনিবার কুয়েতে গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার বাংলাদেশি আইন প্রণেতা কাজী শহীদুল ইসলামকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করেছে পাবলিক প্রসিকিউটর। আবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কাজী শহীদুল ইসলামের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগে আগে থেকে তদন্ত চলছিল। তদন্ত চলার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

এ দিকে কুয়েতে বাংলাদেশি প্রবাসী সূত্র জানায়, কুয়েতে কাজী শহীদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মালিকানার অংশীদারিত্ব নিয়ে স্থানীয় কুয়েতি ব্যবসায়ীদের সঙ্গে টানা-পোড়েনের জেরেই গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে প্রথমে বড় মাত্রায় ঘুষ দেওয়ার তথ্য ফাঁস হয় কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমে। এরপর তদন্ত শুরু হয়। সূত্র জানায়, এমপি শহীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তার জামিনের জন্য আবেদন করেছেন বলেও প্রবাসী কমিউনিটিতে খবর এসেছে।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী বলেন, কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমে এমপি কাজী শহীদকে আটকের বিষয়ে ‘ডিটেনশন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। কুয়েতের রাজকীয় ফৌজদারি আইনের পরিভাষায় ‘ডিটেনশন’ শব্দটি ‘অ্যারেস্ট’ শব্দটির চেয়েও গুরুতর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অর্থাৎ, কাউকে অত্যন্ত গুরুতর অভিযোগে আটকাদেশ দেওয়া হলে ‘অ্যারেস্ট’ ব্যবহার না করে ‘ডিটেনশন’ ব্যবহার করা হয়।

কুয়েতের আইন অনুযায়ী পাবলিক প্রসিকিটরের আবেদন আদালতে শুনানির পূর্ব পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য ‘আদেশ’ হিসেবেই বিবেচিত হয়। তিনি আরও বলেন, কূটনৈতিক পাসপোর্টধারী একজন সংসদ সদস্যের বিদেশে ফৌজদারি অপরাধে গ্রেফতার হওয়াটা দেশের সম্মানের উপর বড় আঘাত। এর জন্য অবশ্যই বিষয়টি অতি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত। সমকাল

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ