,

বিভিন্ন স্থানে নতুন ৪ গ্রিড সাবস্টেশন নির্মাণে চুক্তি সই

news-image

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে নতুন চারটি গ্রিড সাবস্টেশন নির্মাণ এবং বিদ্যমান চারটি গ্রিড সাবস্টেশন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এ কাজের জন্য সোমবার চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএনটিআইসি) সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্ততে এই তথ্য জানানো হয়েছে।

নতুন ২৩০/১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড সাবস্টেশনগুলো ফেনী, বিরুতিলয়া (সাভার), নওগাঁ এবং পূর্বসাদিপুরে (দিনাজপুর) নির্মাণ করা হবে। এছাড়া বিদ্যমান ভুলতা (নারায়ণগঞ্জ) ৪০০/২৩০ কেভি, বগুড়া ২৩০/১৩২ কেভি, বড়পুকুরিয়া ২৩০/১৩২ কেভি এবং নিয়ামতপুর (নওগাঁ) ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনগুলোতে প্রয়োজনীয় সম্প্রসারণ কাজ করা হবে।

পিজিসিবি’র কোম্পানি সচিব (অতি. দায়িত্ব) মো. জাহাঙ্গীর আজাদ ও সিএনটিআইসি’র প্রজেক্ট ম্যানেজার পেই রৌনান নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী ৩০ মাসের মধ্যে সব কাজ শেষ করে গ্রিড সাবস্টেশনগুলো পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে সিএনটিআইসি।

এতে ব্যয় হবে ৫৯৭ কোটি ৫৫ লাখ টাকা । উন্নয়ন সহযোগী সংস্থা কেএফডব্লিও, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে। পিজিসিবি’র গৃহীত এনার্জি ইফিসিয়েন্সি ইন গ্রিড বেইজড পাওয়ার সাপ্লাই প্রজেক্টের আওতায় এই গ্রিড সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ করা হচ্ছে।

করোনা ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সামাজিক দূরত্বের নিয়মাবলী এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে পিজিসিবি’র প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরপর্ব অনুষ্ঠিত হয়। এ সময় পিজিসিবি’র নির্বাহী পরিচালক (ওঅ্যান্ডএম) মো. মাসুম আলম বকসী, প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) আবদুর রশিদ খান, প্রকল্প পরিচালক মো. শফিউল্লাহ, সিএনটিআইসি’র সাইট ম্যানেজার ঝ্যাং কুন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর