,

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে পালিয়েছে করোনা রোগী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ (৩৮) নামের করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী পালিয়ে
গেছে। সে সরাইল উপজেলার টিঘর গ্রামের মৃত আনোয়ারুজ্জামানের ছেলে। সোমবার দুপুরে আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইন্সটিটিউট এর আইসোলোশন সেন্টার থেকে ৭জনকে ছাড়পত্র দেয়া হয়। তাদের জিনিসপত্র তুলে দেয়ার পর হাসপাতালের সেবা কর্মীরা দেখতে পান ওই রোগী ওয়ার্ডে নেই। খোঁজাখুঁজির পর বোঝা যায় সেই রোগী পালিয়ে গেছে। এমনকি রোগীর পরিবারের লোকেরাও জানান, যে তিনি বাড়ি ফেরেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, এঘটনায় থানায় সাধারন ডায়েরি হয়েছে।
রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন গ্রামের বাড়িসহ বিভিন্ন স্হানে খোজ করা হচ্ছে। জেলা সদর হাসপাতালের তত্ত্বধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, করোনা ভাইরাসে রোগী পালানোর  বিষয়ে থানায় সাধারণ ডায়েরী ও এখানের নিরাপত্তা আরো জোরদার করতে  প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর