,

আশুগঞ্জে পিকআপে মিললো গাঁজা, আটক ২

news-image
গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপে
তল্লাশি করে ২৮কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এসময় মাদক পাচারের সাথে
জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পাশ থেকে এসব আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকা জেলার নয়াগাঁও গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মোঃ
জাহিদ (৩২), শরিয়তপুর জেলার জয়নগর এলাকার কলিমউদ্দিন ব্যাপারির ছেলে মোঃ
মনির হোসেন (২২)।
সোমবার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভৈরব র‌্যাব ক্যাম্পের
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ঢাকা মেট্রো-ন-১৪-২৮৭৭ নীল হলুদ রংয়ের পিকআপ তল্লাশি করে ২৮কেজি গাঁজা, ও মাদক বিক্রির ২৬হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত  আলামতের আনুমানিক মূল্য ২০,৬৭,৭০০/- টাকা। এসময় ২জনকে আটক ও পিকআপটি জব্দ করা হয়। এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর