,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর মরদেহ উদ্ধার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা সদর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের আফতাবনগর এলাকার তিতাস নদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওই নারীর পড়নে সেলোয়ার কামিজ ও ওড়না ছিল। তার বয়স আনমানিক ২৫ বছর। তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা অব্যাহত রয়েছে। বাঞ্ছারামপুর থানার (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। এদিকে সদর উপজেলার বুধল ইউপির বুধল গ্রামে স্বামী আব্দুর রহমানের আঘাতে গুরুতর আহত অবস্হায়  স্ত্রী রায়হানা বেগম (৪৫) প্রতিবেশীরা  জেলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরন করেন। পরে থানায় দিলে পুলিশ এসে  মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আমরা  হাসপাতাল কতৃপক্ষের মার্ধ্যমে খবর পেয়ে রায়হানা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর