,

ভারতের এক মহারাষ্ট্রেই চীনের চেয়ে বেশি করোনা শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা শনাক্তে গোটা চীনকে একাই টপকে গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। সরকারি হিসেবে চীনে এখন পর্যন্ত মোট ৮৪ হাজার ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে এক মহারষ্ট্রেই এ যাবৎ করোনা শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৯৭৫ জনের।

সোমবার (৮ জুন) ভারতের স্বাস্থ্যবিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, কেবল করোনা শনাক্তেই নয়, এ ভাইরাসে মৃতের দিক থেকেও ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে মহারাষ্ট্র। সরকারি হিসেবে এ রাজ্যে এখন পর্যন্ত করোনায় ২ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলের চেয়ে এখন পর্যন্ত এর রাজধানী মুম্বাইয়েই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। এখানে মোট ৪৮ হাজার ৭৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র মুম্বাই জনবসতির ঘনত্বের দিক দিয়ে বিশ্বের শীর্ষ শহরগুলোর একটি। গত কয়েক সপ্তাহে করোনায় এ শহরের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, ভারতে এখন পর্যন্ত মোট ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ২০৭ জন। গুরুতর অবস্থায় আছেন ৮ হাজার ৯৪৪ জন। সেরে উঠেছেন ১ লাখ ২৩ হাজার ৮৪৮ জন।

করোনা শনাক্তের দিক থেকে বর্তমানে বিশ্বের মধ্যে ষষ্ঠ শীর্ষ অবস্থানে ভারত। ইউরোপ, আমেরিকার পর সম্প্রতি ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিন এশিয়ার দেশগুলোতে করোনার প্রকোপ হুহু করে বাড়ছে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা