,

করোনা প্রতিরোধে চীন থেকে ১০ সদস্যের মেডিকেল টিম ঢাকায়

news-image

করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা করতে চীন থেকে ১০ সদস্যের মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং স্বাগত জানান।

১০ সদস্যের এই টিমে রয়েছেন চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদ। চিকিৎসা টিমটি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দ্বারা সংগঠিত। প্রধানত হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত এই টিম। বাংলাদেশে তারা ২ সপ্তাহ থাকবেন।

এসময় তারা রোগীদের দেখবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। বাংলাদেশি সহযোগীদের সঙ্গে মহামারি নিয়ে আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

এরআগে গত ২০ মে কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই আরও জোরদারে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ হয়।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর