,

১১৮১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

news-image

নিউজ ডেস্ক : এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযোদ্ধা হিসেবে তাদের নামে জারি হওয়া আগের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (৭ জুন) এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রথীন্দ্রনাথ দত্তের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’-এর ৭(ঝ) ধারা অনুযায়ী, সরকারের রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল (অ্যালোকেশন অব বিজনেস)-এর তালিকা ৪১-এর ৫ ক্রমিকে বর্ণিত ক্ষমতা বলে ২০১৯ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রপতির আদেশক্রমে এই সনদ বাতিল করা হয়েছে।’

প্রজ্ঞাপনে বলা হয়, বাতিল করা ১ হাজার ১৮১টি সনদের মধ্যে ১ হাজার ১৩৪ জন হলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে তৎকালীন বিডিআর (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি)-এ যোগদানকারী। আর বাকি ৪৭ জন একই তারিখের পর বিমানবাহিনীতে যোগদান করেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর