,

আনুশকা-কোহলির ডিভোর্স ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : গ্ল্যামার দুনিয়ার আলোচিত জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ভক্তরা তাদের আদর করে বিরুশকা বলে ডাকেন। নানা কারণে প্রতিনিয়ত তারা খবরে থাকেন। এবার খবরের শিরোনাম তাদের ডিভোর্স।

বিরুশকার বিবাহ বিচ্ছেদ! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শীর্ষে #VirushkaDivorce! ব্যাপারটা কী? বিরাট কোহলি আর আনুশকা শর্মার মধ্যে রাতারাতি এমন কী ঘটল যে নেটদুনিয়া জুড়ে বিচ্ছেদের জল্পনা মাথাচাড়া দিয়ে উঠল?

লকডাউনের মধ্যে বিরুশকা কীভাবে দিন কাটাচ্ছেন, তা নেটদুনিয়ার বাসিন্দাদের অজানা নয়। গৃহবন্দি অবস্থায় যে তাদের কেমিস্ট্রি আরও জমে উঠেছে তা তাদের বিভিন্ন ছবি আর ভিডিও থেকেই স্পষ্ট। ভিডিও কলিংয়েও দারুণ অ্যাকটিভ ভারত অধিনায়ক।

এককথায় তাদের দাম্পত্য জীবন যে আপাতত কলহ-বর্জিত তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এরই মধ্যে হঠাৎ বিরুশকার ডিভোর্স হ্যাশট্যাগটি ট্রেন্ডিং হয়ে যাওয়ায় বেশ অবাকই হয়েছেন নেটিজেনদের একাংশ।

সম্প্রতি ‘পাতাল লোক’ দেখার পর উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার মন্তব্য করেছিলেন, ‘আনুশকাকে ডিভোর্স দিক বিরাট কোহলি।’

সেই পরিপ্রেক্ষিতেই কী এমনটা হল? না, আসলে মিস্টার অ্যান্ড মিসেস কোহলিকে নিয়ে একটি পুরনো আর্টিক্যাল হঠাৎই ভাইরাল হয়ে গিয়েছিল। তারপরই নাকি ট্রেন্ডিংয়ে উঠে আসে এই হ্যাশট্যাগটি। তবে এমন গুজবে কান দিতে নারাজ নেটিজেনরাও। কারণ তারা ভালই বোঝেন যে রাতারাতি এমন ঘটনা ঘটতেই পারে না।

বলা ভাল, ‘ফেভারিট জুটি’র প্রতি তাদের আস্থা অনেকখানি। তাই অনেকেই এই ভুয়া খবরের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর