,

নাসিরনগরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও টেউটিন বিতরণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা, ঢেউ টিন বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের টর্নেডো আক্রান্ত ক্ষতিগ্রস্ত ১০৬ টি পরিবারের জন্য বরাদ্দকৃত ২০০ বান্ডিল টিন ও নগদ টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টর্নেডোর আঘাতে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়া, ডাংকবাংলো, গাংকলপাড়া, মহাখালপাড়া ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, শ্রীঘর, বেনীপাড়া এলাকায় শনিবার সকালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে একজনের মৃত্যু এবং ১০ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা