,

কামরান সিএমএইচে ভর্তি, প্লাজমা দেওয়ার পরিকল্পনা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সেখানে ভর্তির পর প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে প্লাজমা থেরাপি দেওয়ার পরিকল্পনা করেছেন। এ অবস্থায় কামরানের চিকিৎসার জন্য ‘এ’ পজেটিভ গ্রুপের রক্তের প্লাজমা দাতার সন্ধান করা হচ্ছে।

রোববার রাতে সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মেহেদী কাবুল এ সব তথ্য জানান। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ এমন প্লাজমা দাতার সন্ধান চেয়ে ‘জনতার কামরান’ আবারও জনতার কাছে হাত বাড়িয়েছেন- লেখা খুদে বার্তা বিভিন্নজনের কাছে পাঠানো হচ্ছে।

মেহেদী কাবুল আরও জানান, রাত পৌনে ৭টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন কামরান।

এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বের হন। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।

গত শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর শনিবার তীব্র জ্বর ও বমিটিংয়ের জন্য নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ২৮ মে আসমা কামরানেরও করোনা শনাক্ত হয়। সমকাল

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর