,

টিকটকে নকল ঐশ্বরিয়া ভাইরাল!

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো ঐশ্বরিয়ার মতো দেখতে এক নারীর টিকটক ভিডিও। দেখে যেন মনে হয় ঠিক ঐশ্বরিয়ার ‘যমজ’ বোন। একেবারে হুবহু, অবিকল চেহারা তার। টিকটকে নানা ধরনের ছবি ও ভিডিও প্রকাশ করে আরও শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তবে তার নাম আম্মুজ আমরুথা। তিনি আসলে, দক্ষিণী টিকটক স্টার।

অভিনয় থেকে রিলেশন সব সময়ই লাইমলাইটে বচ্চন বধূ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন তিনি। কিন্তু এবার চর্চা আম্মুজ আমরুথার লুক নিয়ে। সম্প্রতি এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো হতবাক হয়েছে ভক্তরা।

সম্প্রতি ঐশ্বরিয়ার মুক্তি পাওয়া তামিল ছবি ‘কান্দুকোন্দেন কান্দুকোন্দেন’-এ একটি জনপ্রিয় ডায়ালগ টিকটিকে শেয়ার করেছেন আম্মুজ। তার পরই আরও ভাইরাল হয়ে গিয়েছেন তিনি। ছবিটিতে ঐশ্বরিয়া ছাড়াও ছিলেন অজিত কুমার ও টাবু। গত ৪ মে ছবিটি ২০ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষেই টিকটক ভিডিওটি করেছেন আমরুথা। নিমেষে আমরুথার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা প্রিয় অভিনেত্রীর এমন হুবহু চেহারার আরেক স্টারকে পেয়ে আপ্লুত। অনেকেই প্রশংসা করেছেন আম্মুজকে। তবে এই প্রথম নয়, এর আগেও ইরানি মডেল মাহলাগা জাবেরির সঙ্গে ঐশ্বর্যর মুখের মিল পাওয়া গিয়েছিল। সেই সময়ও তার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা