,

করোনায় স্কয়ার হাসপাতালের পরিচালকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ।

বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় রোববার মারা যান।

তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআর এর তথ্যমতে এ পর্যন্ত ২০ জন কিৎিসকের মৃত্যু হলো করোনায়। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে পাশ করেন। সর্বশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে কাজ করে আসছিলেন। তিনি বিএমএর সদস্য ছিলেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর