,

নবীনগরে আজ আবারো ৮ জনের করোনা শনাক্ত, এলাকায় আতংক

news-image
নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর মেয়র এর পরিবারসহ তিনটি পরিবারের ১৯জন করোনায় শনাক্ত হওয়ার পর আজ আবারো নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৩ জনে গিয়ে দাঁড়ালো। একদিনের ব্যবধানে উপজেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৭ জন হওয়ায় গোটা উপজেলার মানুষের মনে এখন আতংক বিরাজ করছে। তবে করোনা শনাক্ত হওয়া ৭৩ জনের মধ্যে ইতিমধ্যে ২০ জন সুস্থও হয়েছেন।
জানা যায়, আজ রবিবার আইইডিসিআর হতে নতুন করে ৮ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। এদিকে শুক্রবার সন্ধ্যায় আইইডিসিআর হতে আসা রিপোর্টে পৌর মেয়র এড. শিব শংকর দাস এর পরিবারসহ তিনটি পরিবারের মোট ১৯ জনের করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন। আজ প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন, মো. ইসমাইল হোসেন (২০), মো. আবুল বাশার (৪৮), শাহানূর আলম (৩৩), মো. আব্দুল জলিল(২২), মো. সাইদুর রহমান(৫৭), আব্দুল হান্নান (৩৩), আল আমিন(২৬) ও ঝরনা বেগম(৪৫)।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান জানান,  আতংকিত না হয়ে সরকারের স্বাস্থ্য বিধি মেনে যার যার অবস্থান থেকে সচেতন হয়ে আমাদের সকলের চলা উচিত। বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসক।
এই অবস্থাতে এখনই পুরো উপজেলায় লকডাউন ঘোষণা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, সার্বিক দিক বিবেচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে যা করণীয় আমরা তাই করবো। তবে উপজেলাবাসীর প্রতি আমার একটাই অনুরোধ দয়াকরে আপনারা সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলুন এবং ঘরে থাকুন। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা