,

রংপুর মেডিকেল ল্যাবে আরও ১৩ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুন করে তিন জেলার আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর জেলার দশ, গাইবান্ধার দুই ও লালমনিরহাটের একজন রয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা হয়। এতে তিনজন পুলিশ সদস্যসহ বিভিন্ন বয়সী ১৩ জন নারী-পুরুষের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ২ পুলিশ সদস্য, ধাপ পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য, রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজ ক্যাম্পাসের এক পুরুষ (৩৪), নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার এক পুরুষ (৫০) ও একজন নারী (৪৪), মর্ডাণ মোড় মাতৃছায়া হোটেলের এক নারী (৩৬), রোজ হাসপাতালের এক নারী কর্মচারী (৩২), ইসলামবাগ এলাকার এক পুরুষ (৪২), তারাগঞ্জ উপজেলার একজন পুরুষ (৩৬) রয়েছেন।এছাড়া গাইবান্ধা সদরের এক পুরুষ (৪৫) ও গোবিন্দগঞ্জের এক পুরুষ (৫৮) এবং লালমনিরহাট কালিগঞ্জের এক যুবকের (২৪) করোনা শনাক্ত হয়েছে।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭৯ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ১৯১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য