,

ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ মহারাষ্ট্র উপকূলে আঘাত হেনেছে

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বুধবার দুপুর ১টার দিকে মহারাষ্ট্র উপকূলে আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর মুম্বাই সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কোনও ঘূর্ণিঝড়। এর ফলে মুম্বাই ও এর আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। খবর এনডিটিভির

ইতোমধ্যে থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাইয়েও জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে গোয়া এবং মুম্বইয়ে থাকা ডপলার ওয়েদার রাডারের মাধ্যমে ধারাবাহিকভাবে লক্ষ্য রাখা হচ্ছিল। ইতোমধ্যে মুম্বইয়ের উপকূল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্র ও গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সাধারণ মানুষদের লোকালয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে।

মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০টি দল নামানো হয়েছে। প্রতিটি দলে রয়েছেন ৪৫ জন করে কর্মী। অতিরিক্ত ৫টি দল পাঠানোর অনুরোধ করা হয়েছে গুজরাটের পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি