,

তারাগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

news-image

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জে ঘাতক ট্রাকের চাপায় আনিস আল মামুন (৪০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। এ সময় তার ভায়রা নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার লুৎফর রহমানের ছেলে আব্দুল হালিম গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজ এলাকায়। আনিস আল মামুন তারাগঞ্জ উপজেলা হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের ছকিমুদ্দিনের ছেলে। তিনি তারাগঞ্জ বাজারের একজন মুদি ব্যবসায়ী। আনিস ও হালিম সম্পর্কে ভায়রা।

স্থানীয়রা জানায়, উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর গ্রামের বাড়ি থেকে ভায়রাকে নিয়ে রাতে মোটরসাইকেলযোগে তারাগঞ্জের বাসায় ফিরছিলেন আনিস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক ট্রাক মহাসড়কের ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌছালে মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আনিস। খবর পেয়ে পুলিশ আব্দুল হালিমকে রংপুর মেডিক্যালে ভর্তি করায়।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ওসি জিন্নাাত আলী বলেন, আজ বুধবার সকালে নিহত আনিসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর