,

৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

news-image

আগামী রোববার (৩১ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার ফল পেতে সারা দেশে এ পর্যন্ত আট লাখ ১২ হাজার ৮৫০ জন শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছে।

বুধবার (২৭ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা যায়। মোবাইল এসএমএসে ফল পেতে আগামী ২৯ মে রাত ১২টা পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

জানা যায়, এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে বুধবার দুপুর ২টা পর্যন্ত আট লাখ ১২ হাজার ৮৫০ জন শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছে। এদের মধ্যে গ্রামীণ ফোন নম্বর থেকে তিন লাখ ৮৩ হাজার ৮৬২ জন, রবি নম্বর থেকে দুই লাখ ৮৪ হাজার ৫১০ জন, টেলিটক নম্বর থেকে ৭২ হাজার ২৩৩ জন এবং বাংলালিংক নম্বর থেকে ৭২ হাজার ২৪৫ রেজিস্ট্রেশন করেছেন। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক জাগো নিউজকে বলেন, ‘এ পর্যন্ত ৮ লাখের বেশি পরীক্ষার্থী ফল পেতে রেজিস্ট্রেশন করেছে। আরও দুইদিন বাকি রয়েছে। যারা রেজিস্ট্রেশন করবে, ফলাফল প্রকাশের পর তাদের দেয়া মোবাইল নম্বরে সার্ভারের মাধ্যমে জিপিএ গ্রেডসহ ফল পেয়ে যাবে।’

তিনি বলেন, ‘সকলে রেজিস্ট্রেশনের আওতায় আসবে না, অনেকে ওয়েবসাইট ও টেলিটকের এসএমএসের মাধ্যমে ফল জানবে। এ কারণে সকলে রেজিস্ট্রেশনের আওতায় না আসলে কোনো উদ্বেগ নেই। তবে ৩১ মে শিক্ষার্থীদের কাছে কখন ফলাফল পৌঁছে দেয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। বৃহস্পতিবার (২৮ মে) এ বিষয়টি চূড়ান্ত করা হবে।’

ফল প্রকাশের পর ঢাকা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটের প্রবেশ না করে স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করার জন্য পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

রেজিস্ট্রেশন করবেন যেভাবে- প্রি-রেজিস্ট্রেশনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC <স্পেস> শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন- SSC DHA 123456 2020 প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেয়া হবে।

 

 

সূত্র : জাগোনিউজ২৪.কম

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর