,

সৌদি আরবে গোলাগুলি, নিহত ৬

news-image

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন। বুধবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জাানানো হয়েছে।

এসপিএ বলছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসির প্রদেশ পুলিশ গোলাগুলির এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

আসির প্রদেশের আল-আমওয়াহ এলাকার এই গোলাগুলির ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।সৌদি আরবের সীমান্তের এই প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত ৭ জন।

হুথি বিদ্রোহীদের আন্দোলনের মুখে ২০১৫ সালের মাঝের দিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরাতে হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সূত্র: রয়টার্স, আল-আরাবিয়া।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর