,

বৃহস্পতিবার জানা যাবে সাধারণ ছুটি বাড়বে কিনা

news-image

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় এবং ক্রমাগত প্রাণহানির মুখে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও বাড়ানো হবে কিনা সে সম্পর্কে আগামীকাল বৃহস্পতিবার জানা যাবে।

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইউএনবিকে বলেন, ‘ঈদের আগের দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন-জীবিকার কথা বলেছেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘ছুটির মেয়াদ ৩০ মে শেষ হবে। ৩০ মে’র আগেই ছুটি বাড়বে কিনা সে সিদ্ধান্ত জানাতে হবে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছি।’

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ শে মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করে। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর