সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল, মৃত্যু ৪৩৩৭

news-image

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৮৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত রোববার দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৭ জন। অর্থাৎ গত ১০ দিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা চারদিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে দেশটি।

বুধবার সকালে ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭০ জন করোনা পজিটিভ ব্যক্তি মারা গেছেন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১৪৭ জন। অর্থাৎ এদিন দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৯৩৬ জন। এই নিয়ে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৪২৬ জন। এই মুহূর্তে দেশটিতে করোনায় সুস্থতার হার ৪২ দশমিক ৪৫ শতাংশ।

ভারতে করোনায় আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মহারাষ্ট্রে। এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত ৫৪ হাজার ৭৫৮ জন, মারা গেছেন ১ হাজার ৭৯২ জন। ভারতে মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ মহারাষ্ট্রে হয়েছে। আক্রান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে তামিলনাড়ু। দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২৮, মৃত্যু ১২৭ জনের। গুজরাটে আক্রান্ত ১৪ হাজার ৮২১ জন, মৃত্যু হয়েছে ৯১৫ জনের। এছাড়া ভারতের রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৬৫ জন, মারা গেছেন ২৮৮ জন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ওয়াল

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী