,

পীরগঞ্জে ঈদ উদযাপনে মদপানে পাঁচজনের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে নেশা জাতীয় বিষাক্ত মদপানে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ্য হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৫জন। মদপান করে ঈদ উদযাপন করতে গিয়ে পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পীরগঞ্জের ১০ নম্বর শানেরহাট ইউনিয়নে বেশ কয়েকজনের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কেউ মুখ না খুললেও নেশা জাতীয় স্পিরিট পানে এমনটা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে শানেরহাট খোলাহাটি গ্রামের ৩ দিন আগের জেল ফেরত আব্দুর রাজ্জাক (৪৫), বিকালে পাহাড়পুরের জাইদুল হক (৩৫) ও পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমারের (৩০) মৃত্যু হয়। এর আগের দিন সোমবার রাতে রায়তি সাদুল্লাপুরের দুলা মিয়া (৫২) এবং হরিরাম সাহাপুরের লাল মিয়া (৩০) নামে আরও তিনজন মারা গেছেন।

ওই ব্যক্তিরাসহ বিভিন্ন বয়সের মানুষ সংঘবদ্ধভাবে শানেরহাট বন্দরে সোমবার রাতে মদপান করে ঈদ উদযাপন করছিল। এতে ওই দিন রাত থেকেই অন্তত ১৫ জন অসুস্থ্য হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও পীরগঞ্জের ধলাকান্দির খালেক (৫০), আকবর (৪৫) ও মিলন মাস্টার (৫২), কাজীর পাড়ার খোড়া শাহিন (৪২) ও খোলাহাটির ডিস মতি (৩৬) সহ ১৫ জন অসুস্থ্য অবস্থায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, এরা সংঘবদ্ধ একটি দল। প্রতিনিয়ত শানেরহাট বন্দরে এরা স্পিরিট জাতীয় নেশাদ্রব্য পান করে থাকে। ওই নেশার তেজক্রিয়তার মৃত্যু ও অসুস্থ্যতার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে শানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু বলেন, সবার মুখে মুখে তো মদপানে ওই লোকেদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তিদের বেশির ভাগই নিয়মিত মাদক সেবন করত বলে অভিযোগ রয়েছে।
পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেস চন্দ্র জানান, তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। ওই ঘটনার অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা