রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জরিমানা ছাড়া জমা দেওয়া যাবে মার্চ এপ্রিলের ভ্যাট রিটার্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে মার্চ ও এপ্রিলের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন ৯ জুনের মধ্যে জরিমানা ছাড়াই জমা দেওয়া যাবে বলে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে।

গত সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা যুদ্ধের কারণে জরিমানা ও সুদ ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা সরকারের অনুমোদন নিয়ে এনবিআর বাড়াতে পারবে, এমন একটি অধ্যাদেশ জারি করে সরকার।

এরপর মঙ্গলবার এনবিআর জানায়, ৯ জুনের মধ্যে ব্যবসায়ীরা তাদের লেনদেনের প্রতিবেদন জমা দিলে মার্চ ও এপ্রিলের ভ্যাট রিটার্ন জমা না দেওয়ার জন্য কোনো জরিমানা ও সুদ দিতে হবে না।

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটি ঘোষণার পর, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব ধরনের ব্যবসা ও গণপরিবহন বন্ধ আছে। এপ্রিল ও মে মাসে ভ্যাট অফিস খোলা থাকলেও, ব্যবসায় প্রতিকূল পরিবেশের কারণে ব্যবসায়ীরা সময়মতো রিটার্ন জমা দিতে পারেনি বলে এনবিআর জানায়।

অধ্যাদেশটি জারির আগের প্রচলিত আইনে বিলম্ব ফি হিসেবে ১০ হাজার টাকা জরিমানা ও ভ্যাটের পরিমাণের ওপর মাসিক দুই শতাংশ সাধারণ সুদ দেওয়ার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু