,

১২০০ বাংলাদেশি মালদ্বীপ থেকে ফিরলেন

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে অনিয়মিত হিসেবে সম্প্রতি চিহ্নিত ১২০০ বাংলাদেশি মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন।

জরুরি নোটিশে মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশন থেকে বিষয়টি জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৫ জুনের মধ্যে আরও ৩-৪টি ফ্লাইটে করে অনেক শ্রমিক দেশে ফিরবেন। খবর ইউএনবির

পাশাপাশি নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলে বৈধ এবং অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হবে।

এর আগে মালদ্বীপে কর্মক্ষেত্রে যোগ দিতে না পারা ৭০ বাংলাদেশিকে গত ১৭ মে দেশে ফিরিয়ে আনে বিমানবাহিনীর একটি সি-১৩০বি পরিবহন উড়োজাহাজ।

গত ২১ মে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন আরও ২৩০ আমিরাত প্রবাসী।

এ ছাড়া গত ১২ মে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে ৩০০ জন নাগরিক দেশে ফেরেন।

তার আগে লকডাউনের কারণে যুক্তরাজ্যে আটকা পড়া শিক্ষার্থীসহ ১১৪ জন বাংলাদেশি ১১ মে সকালে ঢাকায় ফেরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর