,

প্রধানমন্ত্রীর নগদ অর্থ ও ত্রাণ সহায়তা নিয়ে সংশ্লিষ্টদের আরও সর্তক হতে হবে : জাপা মহাসচিব

news-image

রংপুর ব্যুরো : প্রধানমন্ত্রীর নগদ অর্থ ও ত্রাণ সহায়তা নিয়ে সংশ্লিষ্টদের আরও সর্তক হওয়ার আহŸান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব, বিরোধী দলীয় চীফ হুইপ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মসিউর রহমান রাঙ্গা এমপি। তিনি সরকারের প্রতি সুষ্ঠুভাবে ত্রাণ বিতরনের আহŸান জানান। আজ সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজে পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, বাংলাদেশ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হচ্ছিলো। করোনার কারণে সেটি থমকে গেছে। দেশে ঘুর্ণিঝড়, বন্যাসহ যে কোন দূর্যোগ আসলে সেটি কিছু সময় থাকে কিন্তু করোনা অনির্দিস্টকালের জন্য থাকবে। তাই ত্রাণ বিতরনে যারা জড়িত রয়েছেন তাদের বিতরন কার্যক্রম নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ এটির সাথে মানুষের জীবন-মরণ জড়িত রয়েছে।

তিনি বলেন, রংপুরে করোনায় আক্রান্ত রোগী শনাক্তের জন্য রংপুর মেডিকেল কলেজে টেস্ট হচ্ছে। প্রয়োজন হলে টেস্টের সংখ্যা আরও বাড়ানো হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আরও ৮টি ভেন্টিলেশন রংপুরে পাঠানো হয়েছে। এতে করে আরও বেশি সংখ্যাক সংকটাপন্ন করোনা রোগী চিকিৎসা পাবে।

এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের কক্ষে হাসপাতালের চিকিৎসকদের সাথে আলোচনা সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু, রংপুর মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাঃ মোকাদ্দেম হোসেন, গঙ্গাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, জেলা জাতীয় পার্টির নেতা খতিবার রহমান, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা