,

রংপুরে টিভির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম বাবু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে ওই শিশু বিদ্যুতায়িত হয়।

আজ মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর নলেয়াপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম বাবু ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে ঈদের অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনের সংযোগ দিচ্ছিল নাইম বাবু। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রæত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার পথেই নাইম বাবুর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মিঠিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম ফারুক আহমেদ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক। শিশুদের সুরক্ষায় পরিবারের সদস্যকে সচেতন ও সতর্ক হওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর