,

তৃতীয় বিয়ে করেছেন নোবেল!

news-image

বিনোদন প্রতিবেদক : জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শো’র মাধ্যমে আলোচনায় আসা বাংলাদেশের ছেলে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে নিয়ে যেন কোনোভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না। এই তো ক’দিন আগে, নিজের গানের প্রচারণা করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন গোপালগঞ্জের ছেলে নোবেল। সেই রেশ এখনও কাটেনি, এর মধ্যেই শোবিজ পাড়ায় গুঞ্জন উঠেছে, ৭ মাস আগে গোপনে তৃতীয় বিয়ে করেছেন নোবেল!

সেই বিয়ের কাবিননামার কপিও এসেছে এই প্রতিবেদককের কাছে। কাবিননামা সূত্রে জানা গেছে, ৫ লাখ টাকা দেনমোহরে ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামে এক মেয়েকে বিয়ে করেন নোবেল।

বর্তমানে তিনি নতুন স্ত্রীকে নিয়ে রাজধানীর নিকেতন এলাকার একটি ফ্ল্যাটে থাকছেন। বিয়ে খবরটি নিশ্চিত করেছেন নোবেলের একাধিক ঘনিষ্ঠজন।

নাম প্রকাশে অনিচ্ছুক নোবেলের এক বন্ধু জানান, এটি নোবেলের তৃতীয় বিয়ে। এর আগে, রিমি নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন নোবেল। তবে সেই সংসার বেশি দিন টেকেনি। এরপর নোবেলের বিয়ে হয় এক আত্মীয়ের সঙ্গে। সেটিও শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।

খোঁজ নিয়ে জানা যায়, ছোটবেলা থেকেই বেশ দুরন্ত নোবেল। প্রথমে এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও একটা ঝামেলায় জড়িয়ে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় স্কুলে ভর্তি হয় নোবেল। নবম শ্রেণীতে থাকা অবস্থায় নারীকেন্দ্রিক একটি ঘটনায় তাকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এসব বিষয়ে নোবেলের মন্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর