,

আজ রাতে‘ইত্যাদি’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা টেলিভিশনের ইতিহাসে এক মাইলফলকের নাম ‘ইত্যাদি’। জাঁকজমক, জনপ্রিয়তা বা দীর্ঘ সময় ধরে প্রচারের বিচারে এই ম্যাগাজিন অনুষ্ঠান রয়েছে শীর্ষস্থানে।

বাংলাদেশ টেলিভিশনের জন্য অনুষ্ঠানটি নির্মাণ করেন হানিফ সংকেত। নিয়মিত পর্বের পাশাপাশি প্রতি ঈদুল ফিতরের জন্য বড় পরিসরের আয়োজন রাখা হয়। কিন্তু এবার করোনাজনিত কারণে সেটে যেতে পারেনি ‘ইত্যাদি’।

তবে দর্শকদের একদম নিরাশ করতে চান না হানিফ সংকেত। নতুন পর্বের পাশাপাশি পুরোনো পর্বগুলোও দর্শকের খুব পছন্দের। সেই সুযোগটি নিলেন তিনি। ঈদ উপলক্ষে বিশেষ সংকলন প্রচার হবে এবার। যেখানে বাছাই করা পুরোনো আইটেমগুলো প্রচার হলেও সঞ্চালনার অংশটি নতুন করে ধারণ করা হয়েছে।

হানিফ সংকেতের পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়, প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে ‘ইত্যাদি’। প্রতি ঈদেই থাকে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়। তবে এবার করোনা ভাইরাসের কারণে দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মেনে চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। ইত্যাদি সাজানো হয়েছে সম্পাদনার টেবিলে।

ঈদের এই বিশেষ সংকলিত ‘ইত্যাদি’ একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

https://www.facebook.com/HanifSanketFAV/videos/254947302410345/?t=6

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর