,

সংক্রমণের ‘৭০ দিন পর’ শরীরে করোনা উপসর্গ!

news-image

নিউজ ডেস্ক : বিলাসবহুল প্রমোদতরী রুবি প্রিন্সেস থেকে ফেরার পর সবশেষ যে নারী নভেল করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন তার শরীরে ৭০ দিন ভাইরাসটি সুপ্ত অবস্থায় ছিল বলে ধারণা করছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকেরা।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম ক্যানবেরা টাইমস জানিয়েছে, কুইন্সল্যান্ডের ওই নারী সোমবার পজিটিভ হন।

চিকিৎসকদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতা প্রকাশ পাওয়ার আগে ‘সুপ্ত’ ভাইরাস বহনের সবশেষ উদাহরণ তিনি।

কুইন্সল্যান্ডে গত সপ্তাহে আরেক নারীর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ভারত থেকে ফেরার দুই মাস বাদে তিনি পজিটিভ হন।

‘আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি,’ জানিয়ে কুইন্সল্যান্ডের প্রধান প্রশাসক আননাস্টেসিয়া প্যালাস্কজুক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘রুবি প্রিন্সেসের ক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা নেয়ার দরকার আছে কি না, সেটি খেয়াল রাখা হচ্ছে। এভাবে অনেক দিন বাদে উপসর্গ দেখা দেয়ায় আমরা অঙ্গরাজ্যের সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখব।’

অস্ট্রেলিয়ায় সংক্রমণের জন্য এই রুবি প্রিন্সেসকে দায়ী করা হচ্ছে। এটি মূলত আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্রমোদতরী। ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে হাওয়াই দ্বীপে চলাচল করত। বেশির ভাগ বয়স্ক মানুষ এই প্রমোদতরীতে ঘুরতে যেতেন অবসরে।

গত বছরের শেষ দিকে প্রমোদতরীটি যোগ দেয় অস্ট্রেলিয়ার রুটে। প্রথম থেকেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া-এ দুই দেশে কার্নিভ্যাল অস্ট্রেলিয়া নামে একটি ট্যুরে চলাচল করে মহাসমারোহে।

লকডাউন শুরু হলে গত মার্চে রুবি প্রিন্সেস ভিড়তে যায় সিডনিতে। পড়ে নিষেধাজ্ঞার বেড়াজালে। তারপর কোনোমতে অনুমতি পেয়েই সিডনিতে নামিয়ে দেয় ২ হাজার ৭০০ যাত্রীকে। যাদের মধ্যে শুরুতেই পাওয়া যায় ১৩৩ জন কভিড-১৯ আক্রান্ত। এর কয়েক দিনের মাথায় মৃত্যুবরণ করেন কয়েকজন যাত্রী। শুরু হয় তীব্র সমালোচনা।

নতুন এই রোগটিকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৭ হাজার ১১৬ জন আক্রান্ত হয়েছেন। ১০২ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৩২ জন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর