,

ভারত-চীন উত্তেজনা বাড়ছে

news-image

অনলাইন ডেস্ক : উত্তরাখণ্ডে ইন্দো-চীন সীমান্তে বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেইজিং নিজের এলাকায় সেনা সংখ্যা বৃদ্ধি করছে এমন সংবাদ পাওয়ার পরই উত্তরাখণ্ডে বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ভারত।

উত্তরাখণ্ডে অবস্থিত ইন্দো-চীন সীমান্তের মধ্যাঞ্চলে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে। চীন গুলডং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ধরে সেনা মোতায়েন করায় ভারতীয় সেনাবাহিনীও সে পথেই হাঁটছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের

আগে থেকেই ভারত-চীন সীমান্তে উত্তেজনা চলছিল। তার মধ্যেই গত কয়েকদিন ধরে সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছিল চীন। পাল্টা পদক্ষেপ হিসেবে উত্তরাখণ্ডে বাড়তি সেনা মোতায়েন করেছে ভারত।

লাদাখে সেনাবাহিনীর পাশাপাশি ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল) দিয়ে নজরদারি চলছে।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলের বেশ কিছু জায়গায় ইতোমধ্যেই শক্তি বাড়িয়েছে চীন। ঝুঁকিপূর্ণ হলেও ওইসব এলাকায় ভারতও সেনা মোতায়েন করেছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর