,

পুলিশে ‘কমছে’ সংক্রমণ, ‘বাড়ছে’ সুস্থতা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত বাংলাদেশ পুলিশের ৮১৩ সদস্য সুস্থ হয়েছেন। তাদের অনেকেই আবার কাজে যোগ দিয়েছেন। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও তা কমছে বলে জানিয়েছে সূত্র।

পুলিশ সূত্র জানায়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার বাড়ছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, রবিবার পর্যন্ত নতুন করে ১৬৬ আক্রান্তসহ বাংলাদেশ পুলিশের ৩ হাজার ৭৩২ সদস্য জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৩ পুলিশ সদস্য মারা গেছেন।

তিনি বলেন, সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু