,

আরও ৬০ পুলিশ সদস্য করোনা জয় করে ঘরে ফিরলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হলেন ৭৮২ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য। এদের অনেকেই আবার কাজেও যোগদান করেছেন।

শনিবার (২৩ মে) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ৬০ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের সেবায় কাজ করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

এদিকে, করোনাভাইরাসের এ দুর্যোগে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এখন পর্যন্ত তিন হাজার ৩৫১ জন পুলিশ সদস্য প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি এ পর্যন্ত ১২ পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু