,

পাকিস্তানে বিমান বিধ্বস্তে মডেলের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় মডেল জারা আবিদ। তার মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেকেই।

আজ শুক্রবার সন্ধ্যায় দেশটির ফ্যাশন ডিজাইনার খাদিজা শাহ এক টুইটে লেখেন, আজকে বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্যাশন ইন্ডাস্ট্রি জারা আবিদকে হারালাম। অসাধারণ একজন মেয়ে ছিলেন জারা, ছিলেন কর্মঠ ও অত্যন্ত প্রফেশনাল।

তার ঘনিষ্ঠজনদের একজন টুইটে জানিয়েছেন, চাচার মৃত্যুর খবর শুনে করাচি থেকে লাহোরে গিয়েছিলেন জারা। ফিরতি পথেই বিমান বিধ্বস্তের কবলে পড়ে প্রাণ হারালেন তিনি। তার মৃত্যুতে পাকিস্তানের ফ্যাশন ইন্ডাস্ট্রিসহ শোবিজ অঙ্গনের মানুষেরাও শোক জানাচ্ছেন।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ করাচির আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটি করাচির উদ্দেশে লাহোর থেকে ১০৭ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল।যাত্রীদের কেউ বেঁচে রয়েছেন কি না, সে ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর