বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ক্লিন গ্রীন ইউনিটের ঈদ উপহার বিতরণ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন খেটে খাওয়া দরিদ্র ও অসহায় ১৩০ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ‘ক্লিন গ্রীন বাংলাদেশ’ এবং সামাজিক সংগঠন ‘গরিব ফাউন্ডেশন’।

এ উপলক্ষ্যে সংগঠনটি উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব অনুস্বরণ করে একটি সুধী সমাবেশ করেছে। কর্মসূচির উদ্বোধন করেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব সংকর দাশ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. এ এইচ এম আব্দুর রহীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার কাউন্সিলর মোঃ আল মামুন, যুবলীগ নেতা পারভেজ হোসেন।

‘ক্লিন গ্রীন বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়কারী জি এম কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, মাওলানা এম এ মতিন, মোস্তাফিজুর রহমান মাস্টার, মোঃ এনামুল মাষ্টার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ক্লিন গ্রীন বাংলাদেশ সারাদেশে পরিবেশ পরিচ্ছন্ন ও সবুজ করতে স্কুল-কলেজ কেন্দ্রীক যে ধরনের কর্মসূচি পালন করে আসছে, তা সত্যিকারের একটি মহৎ ও ভাল কাজ। তাছাড়া করোনার প্রাদুর্ভাবে সংগঠনটি গরিব ফাউন্ডেশনের সাথে যৌথ প্রয়াসে সারাদেশের অসহায় মানুষের পাশে যেভাবে দাড়িয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।”

অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে নবীনগরের পৌর মেয়র এডভোকেট শিব শঙ্কর দাশ তার বক্তৃতায় সারাদেশ ক্লিন গ্রীন বাংলাদেশের ১০ টি ইউনিটের পাশাপাশি নবীনগরে যে একটি ইউনিট করা হয়েছে সে জন্য আমি ক্লিন গ্রীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জি এম কিবরিয়াকে ধন্যবাদ জানান। সিজিবি নবীনগর ইউনিট নবীনগর পৌরসভায়সহ অত্র এলাকা পরিচ্ছন্নতা ও সবুজায়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ‘ক্লিন গ্রীন বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা জি এম কিবরিয়া বলেন যে, তারা রমজানের পূর্বে সারাদেশে সিজিবি’র খাদ্য তহবিল-১ এর আওতায় তাদের ১০ টি ইউনিটের মাধ্যমে সারা দেশে মোট ৮০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে।

আজ সারাদেশে খাদ্য তহবিল-২ এর আওতায় সিজিবি’র ১০ টি ইউনিটে একযোগে মোট ৬৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। ইউনিট গুলো হলো ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, তিতাস(কুমিল্লা) ও নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)। তিনি আরও জানান যে, সিজিবি তাদের দশটি ইউনিটের মাধ্যমে আসন্ন পরিবেশ দিবস-২০২০ উপলক্ষে মোট ২ হাজার ২০ টি গাছ রোপণ করবে।

এ জাতীয় আরও খবর

সতীর্থকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন নেইমার

অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

ঢাকায় বিদ্যুতের চাপ কমাতে বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা

পশ্চিমবঙ্গে চন্দ্রনাথ রথ হত্যা: তদন্তে উঠে এলো পরিকল্পিত হামলার তথ্য

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন, দুই আসামি যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে তালাক না দিয়ে নাসির-তামিমার বিয়ের মামলার রায় ১০ জুন

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু