,

পিকআপভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

news-image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। এদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক।

নিহতরা হলেন- চাঁদপুরের উত্তর মতলব এলাকার রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মিন্টু মিয়া (৫৮) ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস অপর একটি পিকআপভ্যানের পিছনের আঘাত করে।

এ সময় পিকআপভ্যানে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী।

তারা ঢাকার যাত্রাবাড়িতে কাঁচামাল ও মাছ আনতে যাচ্ছিলেন তারা। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করেছে। তবে গাড়ি দুটির চালকরা পালিয়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক বলেন, পিকআপভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত ও ৫ আহত হয়েছেন। আহদের মধ্যে দুজন অবস্থা শঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু