,

আত্মপ্রকাশ গায়ক আরিফিন শুভর (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : নায়ক আরিফিন শুভ এখন পুরোদস্তুর গায়ক। প্রথম মৌলিক গানে নিজের প্রতিভার নতুন দিগন্ত খুলে দিলেন।

শুক্রবার বিকেলে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করলেন ‘মনটা বোঝে না’ শিরোনামের সিঙ্গেল। এই গানের কথা লিখেছেন কে জিয়া। গীতিকারের সঙ্গে মিলে সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির, সংগীতায়োজনও তার।

লকডাউন পর্বে বাড়িতেই ‘মনটা বোঝে না’র দৃশ্য ধারণ করেছেন নায়কের স্ত্রী অর্পিতা।

এ প্রসঙ্গে শুভর কথা, যেহেতু ঈদে সিনেমা আসছে না তাই গানটি ভক্তদের জন্য ঈদ উপহার। তার ইচ্ছা ছিল দেশের বাইরে দৃশ্যায়নের মাধ্যমে গানটি প্রকাশ করার। কিন্তু করোনার জন্য বাসায় দৃশ্য ধারণ করা হয়েছে।

ভিডিওটি ঘণ্টা দেড়েকের মধ্যে কয়েক হাজারবার দেখা হয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ নিয়মিত সিনেমায় শুভর গান শুনতে চাইলেন।

এর আগে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ সিনেমায় ‘ডুবে যায়’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন আরিফিন শুভ।

এই ঈদে মুক্তির কথা ছিল আরিফিন শুভ অভিনীত এবং ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত কপ-অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’-এর প্রথম কিস্তি। কিন্তু করোনা সব হিসেব পাল্টে দিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা