,

পাকিস্তানে ৯১ যাত্রীসহ ভেঙে পড়ল বিমান (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : করাচির কাছের একটি লোকালয়ে ভেঙে পড়েছে পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার একটি ফ্লাইট।

দ্য ডন জানিয়েছে, শুক্রবার সকালে ৯১ জন যাত্রীকে নিয়ে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এ-৩২০ বিমানটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা ঠিক কত, তা জানা যায়নি।

বিমান সংস্থাটির মুখপাত্র আবদুল সাত্তার দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানিয়েছেন, যাত্রীবাহী বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। একই সঙ্গে ছিলেন আটজন বিমানকর্মী।

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, কালো ধোঁয়া বেরোচ্ছে । অ্যাম্বুলেন্স ও স্থানীয় প্রশাসন ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে।

জিন্নাহ গ্রাউন্ডের কাছে ভেঙে পড়া বিমানটি থেকে আশপাশের অনেক বাড়িতে আগুন লেগেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে অনেক মানুষের প্রাণহানি হতে পারে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু