,

আম্পানের ক্ষয়ক্ষতির খবর নেওয়ার জন্য মমতাকে শেখ হাসিনার ফোন

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে সুপার সাইক্লোন আম্পানে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শুক্রবার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করেন এবং পশ্চিমবঙ্গে আঘাত হানা সাইক্লোনে ক্ষয়ক্ষতির বিষয়ে তার কাছে জানতে চান।

প্রধানমন্ত্রী সাইক্লোনে জানমালের ক্ষয়ক্ষতিতে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানান এবং অচিরেই রাজ্য সরকার এই ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও বলেন, সমবেদনা জ্ঞাপন করায় মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সুপার সাইক্লোন ‘আম্পান’ গত বুধবার বিকেলের পর বাংলাদেশে আঘাত হানে। এর আগে এটি পশ্চিমবঙ্গে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে ৮০ জন আর বাংলাদেশের ১৫ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু