,

ব্যক্তিগত ব্যবস্থায় ঘরমুখীদের পুলিশ আটকাবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা ছেড়ে বাড়ি যাওয়া যাবে। ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়ি যেতে কোন রকম বাধা থাকবে না বলে জানা গেছে।

বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে পুলিশকে এ ধরনের একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, গণপরিবহন নয় ব্যক্তিগত গাড়ি নিয়ে ছুটিতে জরুরি কাজের জন্য কেউ যদি গ্রামের বাড়ি ফিরতে চাইলে তাদের যেতে দিতে বলা হয়েছে। তাদের বাধা না দিতে পুলিশকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, পুলিশ সদরদফতরের এ ধরনের একটি বার্তা পাওয়ার পর গাবতলী থেকে চেকপোস্ট তুলে নিয়েছে পুলিশ।

নির্দেশনাটি পাওয়ার পর পুলিশের প্রতিটি রেঞ্জের ডিআইডি, পুলিশ সুপার (এসপি) এবং মেট্রোপলিটন শহরের উপ-কমিশনারদের (ডিসি) জানিয়ে দেয়া হয়েছে।

ডিএমপির একটি থানার ওসি জানান, মাইক্রোবাস বা প্রাইভেটকারে ঢাকায় প্রবেশ ও বাহির হওয়া যাবে। তবে গণপরিবহন চলাচল করতে দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু