,

মাস্ক পরা নিয়ে সাংবাদিকরা মজা নিক, চান না ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা মহামারির চরম হানা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই ছিলেন মাস্ক পরার বিরোধী। শেষপর্যন্ত কাছের মানুষজন ভাইরাসে আক্রান্ত হওয়ায় কিছুটা ‘সোজা হয়েছিলেন’ তিনি। হোয়াইট হাউসে সবার জন্য বাধ্যতামূলক করেছিলেন মাস্ক ব্যবহার। তবে সময়ে সময়ে সেই বাধ্যবাধকতা মানছেন না নিজেই। বৃহস্পতিবার মিশিগানে সাংবাদিকদের সামনে গিয়ে মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। জানালেন, মুখ ঢেকে এভাবে ছবি তোলা পছন্দ নয় তারা। এ ছাড়া মাস্ক পরা দেখে সাংবাদিকরা মজা নিক, তাও চান না তিনি। খবর বিবিসি ও এনডিটিভির।

বৃহস্পতিবার মিশিগানে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোর্ডের কারখানা পরিদর্শনে যান প্রেসিডেন্ট ট্রাম্প। ফোর্ডের এ কারখানায় এখন করোনাভাইরাস চিকিৎসায় ব্যবহার হবে এমন ভেন্টিলেটর তৈরি করছেন শ্রমিকরা। কারখানাটি পরিদর্শনের সময়ে ট্রাম্প মাস্ক পরলেও সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাস্ক খুলে হাতে নেন তিনি। সাংবাদিকেরা তার মুখে মাস্ক না থাকার কারণ জানতে চাইলে প্রকাশ্যে এই মাস্ক ব্যবহারের পেছনে আজব যুক্তি দেখান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এটা পরেছিলাম। পেছনের জায়গাগুলো ঘুরে দেখা সময় পরেছিলাম।’

ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাস ঠেকাতে অবশেষে আমি মাস্ক বিদ্বেষ কাটিয়ে উঠেছিলাম। কিন্তু আমি মাস্ক পরে মিডিয়ার সামনে যেতে চাই না। ছবি তুলতে চাই না। আমি চাইনি সাংবাদিকরা এটি পরা দেখে মজা নিক।’

এ সময় নিজের হাতে থাকা কালো রঙের একটি মাস্ক সাংবাদিকদের দেখিয়ে তিনি বলেন, ‘এই যে আমার মাস্ক। এটি আমি বেশ পছন্দ করেছি। সত্যি বলতে কি, আমি মনে করি মাস্ক পরলে আমাকে আরও ভালো দেখায়। তবে আমি এখন যেহেতু মিডিয়ার সামনে কথা বলতে এসেছি, তাই এটা পরিনি। আমার ধারণা, আপনারা অনেকে এর ছবিও তুলেছেন।’

এই পরিদর্শনে আসার আগে অ্যাটর্নি জেনারেল ট্রাম্পকে মাস্ক পরতে অনুরোধ করেছিলেন। তাছাড়া ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ডও তাকে কারখানার ভেতরে জোরাজুরি করে মাস্ক পরিয়েছেন।

বিষয়টি স্বীকার করে ট্রাম্প বলেন, ‘আমাকে এটি পরতে বলা হয়েছিল। আমি এটি পরেও ছিলাম। মাস্ক বেশ ভালো। পরা থাকলেও ভালো লাগে।’

প্রসঙ্গত, হোয়াইট হাউসে করোনা নিয়ে ব্রিফিংয়ের সময়ও প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরেন না। তাকে সমর্থনকারী কট্টরপন্থী আমেরিকানরাও ট্রাম্পের দেখাদেখি মাস্ক পরতে অনীহা দেখান।

করোনায় বিশ্বে শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত এবং ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু