,

দেশে একদিনে ৫৪ জনের মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনাভাইরাসের মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের সাথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যুক্ত হয়ে ভয়াল এক দিনের সাক্ষী হলো দেশ।

বৃহস্পতিবার (২১ মে) এক দিনেই করোনা, আম্পান ও সড়ক দুর্ঘটনায় ৫৪ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ ৭৭৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে এবং আরও ২২ জন এ ভাইরাসে মারা গেছেন বলে আজ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০৮ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১।

এদিকে ঘূর্ণিঝড় আম্পানের দুর্যোগে মধ্যে দেশের আট জেলায় অন্তত ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

নিহতদের মধ্যে যশোরে পাঁচজন, পিরোজপুরে তিনজন, পটুয়াখালীতে দুইজন। এছাড়াও চাঁদপুর, সাতক্ষীরা, ভোলা, বরগুনা ও ঝিনাদহে পাঁচজন মারা গেছেন।

এদিন সকালে গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঢাকা থেকে রড নিয়ে রংপুরে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে জুনদহ এলাকায় ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। ঝড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। তাতে ট্রাকের ওপরে থাকা ১৩ জন ঘটনাস্থলেই নিহত হন।

এদিন বিকেলে হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এশা বানু নামে নারী গ্রাম পুলিশ ও রুমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ঢাকা মেট্রোপলিটনে কর্মরত এএসআই একরামুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৃহস্পতিবার বিকালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাজিবুল ইসলাম (২৫) নামে পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন। আমার সংবাদ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা