,

একদিনে দুই পুলিশের করোনায় মৃত্যু, ৩ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তারা হলেন- নায়েক আল মামুনুর রশিদ ও কনস্টেবল মো. মোখলেছুর রহমান।

মামুন ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পরিবহন বিভাগে কর্মরত ছিলেন। আর মোখলেছুর চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।

এ নিয়ে পুলিশের ১১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। তাদের মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, কনস্টেবল মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন। তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, নায়েক মামুনুর রশিদের গ্রামের বাড়ি লক্ষীপুরে। রাজধানীর মুগদাপাড়ায় তিনি বসবাস করতেন। ৫/৬ দিন আগে তার সামান্য জ্বর দেখা দেয়। বড় ধরনের দৃশ্যমান শারীরিক সমস্যা তার দেখা যায়নি। যথাযথ মর্যাদায় পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন তিনি।

এ দিকে বৃহস্পতিবার পর্যন্ত পুলিশে করোনা আক্রান্ত তিন হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজর ২৩৫ জন পুলিশ সদস্য। তার মধ্যে ডিএমপির ১ হাজার ২৭৭ জন। কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ হাজার ৫০০ জন। আইসোলেশনে আছেন ১ হাজার ২৩৩ জন। সব মিলিয়ে পুলিশের ৫৬৯ জন সদস্য সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের ২০ জন করোনা আক্রান্ত সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু