,

নবীনগরের জিনোদপুর ইউনিয়নে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

news-image

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবীনগরের উদ্যোগে উপজেলার জিনোদপুর ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ ও শতাদিক কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়।

নবীনগরের তিনটি ইউনিয়নের কৃষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর বিজ্ঞানীগণ আধুনিক পদ্ধতিতে আউশ ধান উৎপাদন ও বীজ সংরক্ষণ বিষয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় বিজ্ঞানীরা আউশ মৌসুমের স্বল্প জীবনকালীন জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। বক্তরা বলেন স্বল্প জীবনকালীন ধানের সঠিক ফলন পাওয়ার জন্য ২২-২৫ দিন বয়সের চারা রোপন করা প্রয়োজন।

পোকা-মাকড় ও রোগ প্রতিরোধের জন্য সুষম সার ব্যবহার ও জমিতে পার্সিং স্থাপন করা প্রয়োজন। তাছাড়া ধানের টুংরো রোগ প্রতিরোধের জন্য বীজ তলায় ও মূল জমিতে মিপসিন অথবা সানটাপ ব্যবহারের পরামর্শ দেন। এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কুমিল্লা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

তাছাড়া প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি আব্দুর রাকিব, কাজী তাহমিনা আক্তার ও অর্পিতা সেন বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণ শেষে তিন ব্যাচে শতাধিক কৃষকের মাঝে চালকুমড়া, চিচিঙ্গা, দেঢ়শ, আদা ইত্যাদি সবজি ও মসলার বীজ বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা