,

ডিএসসিসির আরেক কর্মকর্তাকে অপসারণ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বুধবার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই অফিস আদেশ জারি করেছেন।

জারিকৃত অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারি চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ (২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি থেকে তাকে অপসারণ করা হল।

এর আগে গত রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামানকে ‍দুর্নীতির অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার প্রথম কর্মদিবসে এ অফিস আদেশ জারি করেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর