শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিম কার্দাশিয়ান বিক্রি করছেন ফ্যাশনেবল মাস্ক

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস রোধে নাম লেখালেন মার্কিন রিয়েলিটি ব্যক্তিত্ব, অভিনেত্রী ও মডেল কিম কার্দাশিয়ানও। তার আন্ডারওয়্যার ব্র্যান্ড স্কিমস থেকে বাজারে ছাড়া হচ্ছে বেশ কিছু মাস্ক।

সিএনএন জানায়, কিমের প্রতিষ্ঠানের এসব মাস্ক সব সময় পরার উপযুক্ত করে বানানো হচ্ছে, এগুলো নন-মেডিকেল। পুনরায় ব্যবহারযোগ্য এসব মাস্কে রাখা হয়েছে শ্বাস প্রশ্বাস গ্রহণের স্বাভাবিক সুবিধাও।

বালি, মাটি, কোকোর রঙে বেশ কয়েকটি ডিজাইনে এসব মাস্ক কিনতে পাওয়া যাবে। সর্বনিম্ন ৮ ডলার থেকে আরও বেশি দাম রাখা হয়েছে এসব মাস্কের। ফ্যাশন প্রোডাক্ট হিসেবে ইতিমধ্যে কিমের এই মাস্ক নজর কেড়েছে।

কিছু মাস্কের ছবি টুইটারে পোস্ট করেন কিম কার্দাশিয়ান। কয়েক ঘণ্টার মধ্যে সেগুলো বিক্রি হয়ে যায়।

৬৪ মিলিয়ন ফলোয়ারের প্রতি তিনি বলেন, অবিশ্বাস্যভাবে আজকেই সব মাস্ক বিক্রি হয়ে গেছে। আমরা লস অ্যাঞ্জেলসের আমাদের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব আমরা আরও মাস্ক নিয়ে আসব।

গত বছর স্কিমস ব্র্যান্ড গড়ে তুলেন কিম। এর মধ্যে বেবি টু বেবি, গুড প্লাস ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি অলাভজনক প্রতিষ্ঠানকে ১০ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করেছেন এই মার্কিন তারকা।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের