,

রংপুরে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীসহ দু’জনের মুত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে এক ব্যবসায়ী ও বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত এক কর্মচারী মারা গেছেন। তারা দু’জন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ রবিবার বিকেলে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নগরীর নিউ সেনপাড়ার বাবুল বনিক ও শালবন এলাকার জহুরুল ইসলামের মুত্যুর খবর জানার পরপরই তাদের নমুনা সংগ্রহ করেছি। এখন নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে তারা করোনায় আক্রান্ত হয়ে ছিলেন কিনা।
গতকাল শনিবার রংপুর নগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবলু বনিক গুরুত্ব অসুস্থ্য হয়ে মারা যান। তিনি বেশ কয়েকদিন ধরে সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন।

অন্যদিকে ওইদিন রাতে নগরী শালবন এলাকায় করোনার উপসর্গ নিয়ে জহুরুল ইসলাম টুলু নামে আরেক জনের মুত্যু হয়। তিনি বিদ্যুৎ বিভাগের (পিডিবি) অবসরপ্রাপ্ত ফোরম্যান ছিলেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, মারা যাওয়া ওই দুই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে বেশ কিছু ধরে অসুস্থ্য ছিলেন। বিষয়টি জানার পর স্বাস্থ্য বিভাগের লোকেরা নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়েছে।

বর্তমানে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২১২ জন। এদের মধ্যে শুধু রংপুর মহানগর এলাকাতেই দেড় শতাধিকের অধিক রোগী রয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর